ধাপ ১: উইন্ডোজ ১০ ISO ফাইল ডাউনলোড করুন
প্রথমে Microsoft এর অফিসিয়াল সাইট থেকে বা নিচের লিঙ্ক থেকে উইন্ডোজ ১০ ISO ফাইলটি ডাউনলোড করুন।
👉 ডাউনলোড: উইন্ডোজ ১০ ISO ডাউনলোড করুন
ধাপ ২: ইউএসবি ড্রাইভ প্রস্তুত করুন
কমপক্ষে ৮ জিবি ক্ষমতার একটি ইউএসবি ড্রাইভ ব্যবহার করুন। এতে কোনো গুরুত্বপূর্ণ ফাইল রাখবেন না, সব মুছে যাবে।
ধাপ ৩: Rufus দিয়ে বুটেবল ইউএসবি তৈরি
Rufus একটি ফ্রি সফটওয়্যার যা দিয়ে সহজে বুটেবল ইউএসবি তৈরি করা যায়।
- Rufus ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন।
- Rufus খুলে ইউএসবি ডিভাইস নির্বাচন করুন।
- SELECT এ ক্লিক করে ISO ফাইল দিন।
- GPT (UEFI) অথবা MBR (Legacy BIOS) নির্বাচন করুন।
- Start ক্লিক করে অপেক্ষা করুন।
ধাপ ৪: ইউএসবি থেকে বুট করুন
কম্পিউটার রিস্টার্ট করে বুট মেনু (যেমন F12, Esc) চেপে ইউএসবি নির্বাচন করুন।
ধাপ ৫: উইন্ডোজ ইনস্টল শুরু
ইনস্টল স্ক্রিনে:
- ভাষা ও কীবোর্ড নির্বাচন করুন।
- Install Now ক্লিক করুন।
- Windows 10 Education (64-bit) নির্বাচন করুন।
- লাইসেন্স মেনে পরবর্তী ধাপে যান।
ধাপ ৬: ইনস্টলেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
১৫–৩০ মিনিট লাগতে পারে। পিসি কয়েকবার রিস্টার্ট হবে। ইউএসবি খুলবেন না।
ধাপ ৭: প্রাথমিক সেটআপ
- সিস্টেম অন হলে ইউএসবি খুলে ফেলুন।
- ভাষা, অঞ্চল ও Wi-Fi নির্বাচন করুন।
- Microsoft অ্যাকাউন্টে লগইন করুন অথবা লোকাল অ্যাকাউন্ট তৈরি করুন।
ধাপ ৮: আপডেট ইনস্টল
Settings → Update & Security → Windows Update এ গিয়ে আপডেট ইনস্টল করুন।
🎉 অভিনন্দন! আপনি সফলভাবে উইন্ডোজ ১০ ইনস্টল করেছেন।


